নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রজনীকান্তের সঙ্গে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা

  • আপডেটের সময় : ১২:২৮:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণের সময় হাত-পা কাঁপতে শুরু করে তার। প্রথমে সেটের অনেকেই ভেবেছিলেন, রজনীকান্তের সামনে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছেন তিনি। তবে এর পেছনে ছিল ভিন্ন কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। দৃশ্যটি ঠিকভাবে ধারণ করতে প্রায় তিনবার শট দিতে হয় তাকে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয় করলেও অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি।

নিজের অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা বলেন, ‘ভেবেছিলাম, আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়েই ঠিকঠাক শট দিয়ে দেব। কিন্তু প্রথম টেকের পরই হাত-পা কাঁপতে শুরু করে। লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল, রজনী স্যারের সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে পড়েছি।’

বিদ্যা জানান, রজনীকান্তের উপস্থিতি নয়, সিগারেটের নিকোটিনের প্রভাবেই এমন হয়েছিল তার। তবে সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। রজনীকান্তের ব্যক্তিত্ব ও আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘খুব ভালো মনের মানুষ রজনী স্যার। প্রতিদিন আমার খোঁজ নিতেন।’

সিনেমায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন বিদ্যা। তার মতে, গল্পের প্রয়োজনে কখনো এমন দৃশ্য গুরুত্বপূর্ণ হতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয়ও মনে হতে পারে।

রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ঘিরে দর্শকের আগ্রহের মধ্যে বিদ্যার শুটিংয়ের এই অভিজ্ঞতা আলোচনায় এসেছে। প্রথম দিনের অস্বস্তিকর মুহূর্তের পাশাপাশি সহ-অভিনেতা রজনীকান্তের আন্তরিকতাও তার কাছে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রজনীকান্তের সঙ্গে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা

আপডেটের সময় : ১২:২৮:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬