নিউইয়র্ক ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

  • আপডেটের সময় : ০২:২৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল মাঠ থেকে ফেরার পথে বিএমডব্লিউ গাড়িতে থাকা বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে বন্দুকধারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। তবে একদম কাছ থেকে ষষ্ঠ গুলিটি ছোঁড়ার মুহূর্তে অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় অভিনেতা অলৌকিকভাবে বেঁচে গেছেন। সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ঘটনার বিভিন্ন সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতকারীর মধ্যে দুইজন গাড়ি লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এতে টাইগারের চালক ফেরদৌস এবং কাছাকাছি থাকা আরেকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। চালক আহত হওয়ার পর টাইগার নিজেই চালকের আসনে বসে দ্রুত গাড়িটি চালিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।ঘটনার পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি একটি অডিও বার্তার মাধ্যমে এই আক্রমণের দায় স্বীকার করেছে।

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণে টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উক্ত বার্তায় দাবি করা হয়।মহারাষ্ট্র রাজ্য সরকার এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে টাইগার শ্রফ সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং পুরো ঘটনার বিস্তৃত তদন্ত শুরু হয়েছে।সূত্র: এনডিটিভি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

আপডেটের সময় : ০২:২৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬