নিউইয়র্ক ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন পরীমণি

  • আপডেটের সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের দীর্ঘদিনের অনুরাগের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

বুধবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি পুনরায় বিয়ের পিঁড়িতে বসবেন। প্রিয় দলের প্রতি শুভকামনা জানাতে গিয়ে করা এই রসিকতাপূর্ণ মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

বুধবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’

এই পোস্টের পরপরই তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক নেটিজেন বিষয়টিকে নিছক মজা হিসেবে নিলেও প্রিয় দলের জয়ে পরীমণির এমন ‘প্রতিশ্রুতি’ নিয়ে মন্তব্যের ঘরে নানা আলোচনা চলছে।

ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি পরীমণির ভালোবাসা নতুন কিছু নয়। চলতি টুর্নামেন্ট শুরুর পর থেকেই নিয়মিত বিরতিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে সরব ছিলেন। গত ১২ জুলাই একটি পোস্টে তিনি শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেছিলেন। একই দিন সন্ধ্যায় আরেকটি পোস্টে ফুটবলকে ‘ভালোবাসা’ হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজি যুক্ত করেন এই অভিনেত্রী।

চলতি আসরে শুধু নিজে নন, নিজের সন্তানকেও আর্জেন্টিনার বড় ভক্ত হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন পরীমণি। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ছেলের সঙ্গে সময় কাটানোর ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, তার ছেলে বড় মাপের আর্জেন্টিনা ভক্ত। বর্তমান টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে প্রিয় দলের সাফল্য নিয়ে পরীর এই সাম্প্রতিক ঘোষণাটি ভক্তদের মাঝে বিনোদনের এক নতুন খোরাক জুগিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন পরীমণি

আপডেটের সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬