নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার আনন্দে মেতে উঠেছেন মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

  • আপডেটের সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও আনন্দ আর প্রার্থনায় শামিল হচ্ছেন প্রতিমা দর্শনে ও পূজা মণ্ডপে। ভক্তদের সঙ্গে নিজের পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী। 

অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) ফেসবুকে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে। 

কখনো গোলাপি শাড়িতে সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে। 

প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে ধরা দিয়েছেন এই তারকা।  

ছবিগুলোতে মন্দিরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’

এছাড়াও চিত্রনায়িকা তার অন্য একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে তাকে লাল শাড়িতে নজরকাড়া লুকে দেখা দেখা গেছে। সেখানে দেখা মিলেছে পূজা উদযাপনের পারিবারিক মুহূর্তের ছবি। ভক্তদের জানিয়েছেন অষ্টমীর শুভেচ্ছাও।

সব মিলিয়ে মন্দিরার এই সুন্দর সাজগোজ ও সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছা বার্তাটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পূজার আনন্দে মেতে উঠেছেন মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

আপডেটের সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬