নিউইয়র্ক ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভরাডুবির পরও বাংলাদেশের ‘সমালোচনা’ করতে নারাজ আফগান কোচ

  • আপডেটের সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এক সময় ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ছিল ওয়ানডে। সেই ৫০ ওভারের ক্রিকেটেই বাজে সময় পার করছে টাইগাররা। দেশের মাটিতে তুলনামূলক ভালো খেললেও বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।সবশেষ ১৬টি অ্যাওয়ে ওয়ানডের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে একেবারে খালি হাতে ফিরছে টাইগাররা। 

এই হতাশাজনক পারফরম্যান্সের পরও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। উলটো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের প্রসঙ্গ এনেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে পাইবাস বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল। কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল।’

চার মাস বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা পাইবাসের কথায় যেন টাইগারদের প্রতি কিছুটা সহানুভূতিও ফুটে উঠেছে। তিনি বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’

বাংলাদেশ সর্বশেষ ৫ ওয়ানডেতেই আফগানদের কাছে হেরেছে। আগের ৪ ম্যাচে তখন দলটির কোচ ছিলেন জনাথন ট্রট। এবার প্রধান কোচ রিচার্ড পাইবাস। তিনি বলেন, ‘আগের ৪ ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ার প্লেটা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। পাশাপাশি দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রিয়াদ ও মদিনায় চার ড্রোন ভূপাতিত করেছে সৌদি

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভরাডুবির পরও বাংলাদেশের ‘সমালোচনা’ করতে নারাজ আফগান কোচ

আপডেটের সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬