নিউইয়র্ক ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন: রিজভী

  • আপডেটের সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, মশাল মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন: রিজভী

আপডেটের সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬