নিউইয়র্ক ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিধ্বংসী সেঞ্চুরিতে ২৮ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

  • আপডেটের সময় : ১২:১২:২২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান ওয়ানডে ক্রিকেটে স্বদেশী কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের একটি দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে ৩২৬ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা। জবাবে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ফখর। মাত্র ৮৪ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম শতক। শেষ পর্যন্ত ৯৯ বলে ১২৭ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন তিনি।

ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি ফখরের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডের দ্য ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি।

এর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি করার রেকর্ডে সাঈদ আনোয়ারের পাশে জায়গা করে নিলেন ফখর। আনোয়ার ১৯৯৩ সালের উইলস ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২৮ বছর আগে ১৯৯৮ সালের সিলভার জুবিলি ইন্ডিপেনডেন্স কাপের ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেছেন ফখর জামান। পাকিস্তানের মাত্র ১৬তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিধ্বংসী সেঞ্চুরিতে ২৮ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

আপডেটের সময় : ১২:১২:২২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬