নিউইয়র্ক ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

  • আপডেটের সময় : ১২:১৩:৫২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা। 

শনিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা। এই জয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা শীর্ষে উঠায় রোমাঞ্চিত দলের অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি বলেন, ‘দশ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠা সত্যিই অসাধারণ। দল হিসেবে আমাদের পারফরমেন্সের উন্নতি ফুটে উঠেছে। আমরা নিজেদের মান যতটা সম্ভব উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দল হিসেবে এই মাইলফলক, এই অর্জন আমরা উদযাপন করবো।’ 

সিরিজের শেষ টেস্টের আগে র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া শীর্ষে এবং দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে ছিল। শেষ টেস্ট জিতলে বা ড্র হলে, শীর্ষ স্থান ধরে রাখতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ টেস্টে হেরে আড়াই বছর পর টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান হারালো অজিরা। ২০২৪ সালের মে’তে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। 

১২৪ রেটিং নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ১২২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এর পরের তিনটি স্থানে আছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। তিন দলেরই রেটিং কাছাকাছি। কিউইদের ১০৬, টিম ইন্ডিয়ার ১০৫ ও ইংল্যান্ডের ১০২ রেটিং আছে। 

৭৭ রেটিং নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ২ রেটিং কম নিয়ে সপ্তম স্থানে আছে শ্রীলঙ্কা। এরপর অষ্টম থেকে দশম স্থানে আছে যথাক্রমে- ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং), পাকিস্তান (৭১ রেটিং) এবং জিম্বাবুয়ে (১৭ রেটিং)।

র‌্যাংকিংয়ের পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও শীর্ষ স্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে অজিরা। ১৩ ম্যাচে ৯ জয়, ৪ হারে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট আছে তাদের।

তবে তৃতীয় থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের।

অস্ট্রেলিয়ার পতনে টেবিলের শীর্ষে উঠেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে এখন কিউইরা। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দীর্ঘ ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

আপডেটের সময় : ১২:১৩:৫২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬