নিউইয়র্ক ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল

  • আপডেটের সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

রোববার (৮ নভেম্বর) দুপুরে দলটি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, দেশের জালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দু-বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকুরীসহ নানান সুযোগ-সুবিধা দেয়া হবে। 

বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল

আপডেটের সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬