নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ভয় প্রোটিয়াদের

  • আপডেটের সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের কাছেই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। তবে অতীতের তুলনায় বর্তমান বাংলাদেশ দলকে নিয়ে অনেক বেশি সতর্ক দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের উন্নতি ভাবাচ্ছে স্বাগতিকদের। ম্যাচের আগে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রোটিয়া প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

গত কয়েকটি সিরিজে বল হাতে ধারাবাহিকভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন হাসান মাহমুদ, তাসকিন, এবাদত, শরীফুল ও খালেদরা। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করার পাশাপাশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে শুকরি কনরাড বলেন, ‘বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। আগে বাংলাদেশ যখন এখানে আসত, তাদের পেস বোলিং আক্রমণ অনেকটা নামমাত্র ছিল। কিন্তু এখন তাদের এমন কয়েক জন বোলার আছে, যারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। জোহানেসবার্গের এই মাঠে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। হাইভেন্ড অঞ্চলের কন্ডিশনও পেসারদের সহায়ক হওয়ার প্রত্যাশা করছে দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রোটিয়া কোচ। কনরাড বলেন, ‘বিশেষ করে হাইভেন্ড অঞ্চলে আমরা আশা করছি, পেস বোলাররা বাড়তি সহায়তা পাবে। বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

শুধু পেস বোলিং নয়, পুরো বাংলাদেশ দলকেই যথেষ্ট সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে যেভাবে গুরুত্ব দেয় প্রোটিয়ারা, বাংলাদেশের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি রাখছেন বলে জানিয়েছেন কনরাড। তিনি বলেন, ‘এখানে এসে তারা আত্মবিশ্বাসী থাকবে। কোনোভাবেই আমরা তাদের খাটো করে দেখছি না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়া ইনিংস খেলা তাওহীদ হৃদয়কেও প্রশংসায় ভাসিয়েছেন প্রোটিয়া কোচ। পচেফস্ট্রুমে তার খেলা ইনিংসের প্রসঙ্গ টেনে কনরাড বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। পচেফস্ট্রমের সেই ম্যাচটি যদি এখনো চলত, তাহলে সম্ভবত সে এখনো ব্যাটিং করত।’ বাংলাদেশ দলকে নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কেশব মহারাজও। তার মতে, বাংলাদেশ এমন কোনো দল নয়, যাদের হালকাভাবে নেওয়ার সুযোগ আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ভয় প্রোটিয়াদের

আপডেটের সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬