নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালের আগে পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ 

  • আপডেটের সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। মাঠের লড়াইয়ে কে জিতবে, তা জানা যাবে ম্যাচ শেষেই।

তবে অতীতের পরিসংখ্যান ও ফিফা র‍্যাংকিং, দুই বিবেচনাতেই পাকিস্তানের চেয়ে এগিয়ে লাল-সবুজের প্রতিনধিরা। এর আগে ২০২৩ সালের আসরেও শেষ চারে খেলেছিল বাংলাদেশ। সেবার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলেই ভেঙে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান থমাস ডুলির শিষ্যরা।

অন্যদিকে, আট বছর পর সাফের শেষ চারে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার সেমিফাইনাল খেলছে তারা। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ।

তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সাতবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে, পাকিস্তান দুটিতে। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। 

দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৯৫ সালে, সেবার জিতেছিল পাকিস্তান। ১৯৯৯ সালে ৪-০ গোলের বড় জয় দিয়ে জবাব দেয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। ২০১৩ সালে পাকিস্তান ২-১ গোলে জিতলেও ২০১৮ সালের সর্বশেষ দেখায় ১-০ গোলের জয় পায় বাংলাদেশ।

সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাত ম্যাচে, পাকিস্তান ছয়টিতে। বাকি চার ম্যাচ ড্র হয়েছে। ফিফা র‍্যাংকিংয়েও এগিয়ে বাংলাদেশ। ১৮২তম অবস্থানে আছে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান ১৯৭তম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সেমিফাইনালের আগে পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ 

আপডেটের সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬