নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

  • আপডেটের সময় : ১২:৪৪:৩২ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অজান্তে তাদের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীদের যথাযথভাবে না জানিয়ে এবং তাদের কাছ থেকে স্পষ্ট অনুমতি না নিয়েই এ কাজ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। এ বিষয়ে ব্যবহারকারীদের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিতর্কিত ফিচারটির কার্যক্রম বন্ধ করতে প্রতিষ্ঠানটিকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী, ফিচারটি যেন স্বয়ংক্রিয়ভাবে চালু না থাকে, সে ব্যবস্থা করতে হবে মেটাকে। পাশাপাশি ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের আগে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে পৃথকভাবে সম্মতি নিতে হবে।

মূলত ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ফেসবুকে নতুন পোস্ট তৈরির ধারণা দেওয়ার জন্য ফিচারটি চালু করা হয়েছিল। এ সুবিধা ব্যবহারের সময় অ্যাপটি একবারই ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি চাইত। কিন্তু অনুমতি চাওয়ার নোটিশে ছবিগুলো বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরির বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেছে ইতালির কর্তৃপক্ষ।

জরিমানার অঙ্ক নির্ধারণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং ফিচারটির কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ না হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো ফেসবুক অ্যাপ আপডেট করেননি, তাদের ফোনে ফিচারটি কার্যকর থাকতে পারে। এমনকি আগে থেকেই সম্মতি দেওয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও এটি চালু রয়েছে।

তদন্ত চলাকালে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানা আরোপের ক্ষেত্রে বিবেচনা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। ২০২৫ সালে শুরু হওয়া তদন্তে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হয়নি। তবে এ ধরনের ব্যবহারের অভিযোগ মেটা অস্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ফিচার নিয়েও পর্যালোচনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ওই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ক্লাউডে পাঠিয়ে প্রক্রিয়াকরণ করা সম্ভব।

এর আগে গত অক্টোবরেও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছিল মেটা। ব্যবসায়িক কার্যক্রমে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।

কেমব্রিজ অ্যানালিটিকা নামের যুক্তরাজ্যভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে ঘিরে ওই মামলার সূত্রপাত। প্রতিষ্ঠানটি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কাজ করেছিল। অভিযোগ ছিল, ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

আপডেটের সময় : ১২:৪৪:৩২ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬