নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

  • আপডেটের সময় : ০১:২১:০৬ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। তবে ছবিটি নিয়ে সমালোচনাও থামছে না। এবার ছবির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটির কর্তাদের দাবি, ছবিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের বিভিন্ন ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তাকে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে।

অভিযোগ, রামায়ণের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে বাদ দেওয়া হয়েছে; অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো বিষয়গুলোও এতে স্থান পায়নি।

তাদের ভাষ্য, ঋষি-মুনিদের যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টিকারী রাক্ষসদের বিনাশের জন্য রামের যে উদ্দেশ্য ছিল, সেটিকে স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।

সামগ্রিকভাবে নিজেদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (প্রথম পর্ব) মুক্তি পায় গত ৫ নভেম্বর। মুক্তির ১৭ দিনে, অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি।

এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

আপডেটের সময় : ০১:২১:০৬ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬