নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গত বছর নিজেই ছিলেন প্রতিযোগী, এবার মাহির পাশে মিথিলা

  • আপডেটের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গত বছর মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবার প্রতিযোগী হিসেবে নয়, বরং বাংলাদেশের বর্তমান প্রতিনিধিকে উৎসাহ দিতে পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন তিনি।

৭৫তম মিস ইউনিভার্সে অংশ নেওয়া সামিরা খান মাহির পাশে দাঁড়াতেই দীর্ঘ ২৪ ঘণ্টার বিমানযাত্রা পাড়ি দিয়েছেন মিথিলা।ক্যারিবীয় অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোয় বসেছে এবারের মিস ইউনিভার্সের আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। বন্ধুর এই বিশেষ মুহূর্তের সঙ্গী হতে সেখানে ছুটে গেছেন মিথিলা।

পুয়ের্তো রিকোয় পৌঁছানোর পরপরই মাহির সঙ্গে দেখা করেন তিনি। দুই বন্ধুর আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন মিথিলা। সেই সঙ্গে ১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্বের স্মৃতিও তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মিথিলা জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং একসঙ্গে বেড়ে ওঠার স্মৃতি তাদের কাছে এবারের মুহূর্তটিকে বিশেষ করে তুলেছে। ২৪ ঘণ্টার ক্লান্তিকর যাত্রা শেষে মাহিকে কাছে পেয়ে জড়িয়ে ধরার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

বন্ধুর সাফল্যে গর্ব প্রকাশ করে মিথিলা লেখেন, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে মাহি শুধু নিজের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। তার পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার প্রশংসা করে এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতে পারাকে নিজের জন্য আনন্দের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

এদিকে মিস ইউনিভার্সের পিপলস চয়েস বিভাগে বাংলাদেশের প্রতিনিধি মাহিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মিথিলা। সবাইকে একসঙ্গে ভোট দিয়ে তার প্রতি সমর্থন জানানোর অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথম টপ ৩০ অর্জন।

এবার ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে বসবে চূড়ান্ত পর্বের আয়োজন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গত বছর নিজেই ছিলেন প্রতিযোগী, এবার মাহির পাশে মিথিলা

আপডেটের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬