নিউইয়র্ক ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়নে আজ মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

  • আপডেটের সময় : ০১:১১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে বড় ব্যবধানে হারের পর আজ সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চান টাইগাররা। মাঠে নিজেদের সেরাটা দিতে চান শান্ত বাহিনী।সেঞ্চুরিয়নের উইকেটে সাধারণ বোলাররা দাপট দেখান।

ফলে এইম্যাচেও বাড়তি নজর থাকবে বোলারদের দিকে। গতকাল অনুশীনে সিরিয়াস দেখা গিয়েছে তাসকিন, শরীফুল, এবাদত ও খালেদকে। আজকের ম্যাচে এই চার পেসারকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। একাদশ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা এটা নিয়েও বসে আলোচনা করব। এখনো সিদ্ধান্ত হয়নি। ভারসাম্য রেখে একাদশ সাজানো হবে।’ 

দলের কম্বিনেশন প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমরা এখনো একাদশ বা কম্বিনেশন চূড়ান্ত করিনি। উইকেট দেখে এরপর একাদশ কেমন হবে, তা ঠিক করব।’

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে জয়ের পর তিন ফরম্যাট মিলিয়ে টানা নয়টি ম্যাচে জয়হীন রয়েছে দল। সবশেষ জোহানেসবার্গ টেস্টেও প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে সিরিজের শেষ ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। 

চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদ। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে খালেদ আহমেদকে। হাসানের অনুপস্থিতি নিয়ে সিমন্স বলেন, ‘হাসানও চলে গেছে। তবে আমাদের চারজন পেসার আছে। কাউকে না কাউকে হাসানের ওয়ার্কলোড নিতে হবে।’

এ ছাড়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও এই টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। তার অনুপস্থিতিতে যে একাদশে থাকবে তাকে দায়িত্ব নিতে হবে বলে জানান কোচ। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘১০৮টি টেস্ট ম্যাচ কভার করা খুবই কঠিন। গত দুই টেস্টে আমরা দেখেছি, আরও একজন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল ছিল না। সেখানে হৃদয় দায়িত্ব নিয়েছে। আমরা সেই চেষ্টাই করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে, তাকে দায়িত্ব নিতে হবে।’ 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বোলিং নিয়ে বেশি আলোচনা হলেও ব্যাটিংয়ের দিকটিও গুরুত্ব দিয়ে দেখছেন সিমন্স। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে ১২৪ রানে পাঁচ উইকেট হারানোর পরও দল যে লড়াই করে ওই সংগ্রহ গড়েছে, সেটিকে ভালো দিক বলে মনে করছেন টাইগার কোচ।এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি তিন ম্যাচ নিয়েও পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

এর মধ্যে দুটি ম্যাচ দেশের মাটিতে খেলবেন টাইগাররা। ঐ দুই ম্যাচেই জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন সিমন্স। তিনি বলেন, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের আরও তিনটি ম্যাচ আছে। এর মধ্যে দুটিই হোমে। আমাদের তাই লক্ষ্য হোম ম্যাচ দুটিই জেতা। এই টেস্ট অনেক কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, আমরা অ্যাওয়েতে ভালো খেলতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করছি। আর তা কীভাবে করা যায়, সে আলোচনা প্রতিদিন করি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সেঞ্চুরিয়নে আজ মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

আপডেটের সময় : ০১:১১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬