নিউইয়র্ক ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজাম্বিককে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় আর্জেন্টিনার

  • আপডেটের সময় : ০১:১২:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘সি’র ম্যাচে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো প্লাসেন্তের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটেই মাতেও মাচুকার গোলে এগিয়ে যায় দলটি। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। 

এরপরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টাইন যুবারা। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমন এসকোবার। বল পেয়ে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পায়ের বাইরের অংশ দিয়ে দারুণ এক শটে গোল করেন তিনি। ফলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মোজাম্বিক। গোলরক্ষক ভ্যালেন্তিন রেইগিয়ার একটি সেভের পর ফিরতি বল পেয়ে জালে পাঠান আলিরিও জুনিয়র। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে বেশ কিছু আক্রমণ করে মোজাম্বিক। তবে গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মোজাম্বিক রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার ডেনমার্কের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মোজাম্বিককে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় আর্জেন্টিনার

আপডেটের সময় : ০১:১২:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬