নিউইয়র্ক ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘিরে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন অনেকে। এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মীও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন আবুল হাসান। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬