নিউইয়র্ক ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা

  • আপডেটের সময় : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরো সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের নতুন পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।

খুলনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। ফেনীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যদিকে, নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

নতুন এসপি নিয়োগের পাশাপাশি বিদায়ি কর্মকর্তাদেরও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বকর মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই) বদলি করা হয়েছে।

এছাড়া খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা

আপডেটের সময় : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬