নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

  • আপডেটের সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছে। বাকি অর্থ দিয়ে কম্বল কেনার নতুন প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কিনতে বেশি সময় লাগতে পারে। এতে আসন্ন শীতে সময়মতো কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। তাই দ্রুত কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করবে। কম্বল কেনার পুরো অর্থ আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

আপডেটের সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬