নিউইয়র্ক ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

  • আপডেটের সময় : ১২:২৬:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ আলোচনা, দরকষাকষির পরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগিগরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু পর প্রায় ১০ ঘণ্টা আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। এক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে। জানুয়ারি মাসে শ্রমিকরা এ বাড়তি বেতন পাবেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভোটের মাধ্যমে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন গ্রেডে কত বাড়ল

নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

 গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাত্ বেড়েছে ৪০.১১ শতাংশ।

গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এইগ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হয় বলে জানা গেছে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার বিবেচনায় এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল। এবার বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, অতীতে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে এবারের সুপারিশকৃত বৃদ্ধির হার বেশি। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এ উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রহসনমূলক:

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) গতকাল এক বিবৃতিতে উল্লেখ করেছে, পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রহসনমূলক। নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনরত শ্রমিকদের ওপর সব প্রকার হামলা, মিথ্যা মামলা, হয়রানি ও ছাঁটাই বন্ধ করতে হবে এবং অন্যায়ভাবে বন্ধ রাখা সব পোশাক কারখানা অবিলম্বে খুলে দিতে হবে। এতে আরো বলা হয়েছে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মৌলিক চাহিদা পূরণের বাস্তবতার সঙ্গে এই মজুরি সম্পূর্ণ অসংগত ও অগ্রহণযোগ্য। লাগামহীন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই ভয়াবহ সময়ে শ্রমিকেরা যখন জীবন বাঁচানোর তাগিদে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে রাজপথে নেমেছেন, তখন তাদের ন্যায্য আন্দোলন দমন করতে কারখানায় ছুটি দিয়ে বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, রাজপথে পুলিশ ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শ্রমিকদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এই দমন-পীড়নে এখন পর্যন্ত দুই জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিম্নতম মজুরি বোর্ডের কাঠামোয় দুই জন শ্রমিক প্রতিনিধি, দুই জন মালিক প্রতিনিধি ও দুই জন নিরপেক্ষ সদস্য থাকার কথা থাকলেও বাস্তবে বোর্ড গঠন ও প্রতিনিধিত্বের প্রক্রিয়াটি সরকারের প্রভাব ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যার ফলে প্রকৃত ভারসাম্য নষ্ট হয়েছে। বর্তমান বোর্ডে যারা ‘শ্রমিক প্রতিনিধি’ হিসেবে মালিকপক্ষের সুরে সুর মিলিয়ে ১৮ হাজার টাকা মজুরির প্রস্তাব তুলেছেন, তারা প্রকৃতপক্ষে শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়াননি। আজকের বাজারদরে ১৭ হাজার টাকা দিয়ে ঢাকা বা শিল্পাঞ্চলের একজন মানুষেরও ন্যূনতম খাদ্য, বাসস্থান ও চিকিত্সার সংস্থান হওয়া অসম্ভব।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

আপডেটের সময় : ১২:২৬:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬