নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

  • আপডেটের সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের কৃষি খাতের চাহিদা পূরণে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ইউরিয়া সার কেনা হবে। তিনটি প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার টন সার কেনার বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় সার কেনার এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। নবম লটে এই সার কেনার জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। ১১তম লটে এই সার আমদানিতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এ ছাড়া একই অর্থবছরে কাফকো থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক উৎস থেকে মোট ১ লাখ ১০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

আপডেটের সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬