নিউইয়র্ক ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শিশুদের শীতকালীন খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীর নৌ-বাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পরে শিশুদের হাতে খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, নামাজের পরে প্রধানমন্ত্রী একদল শিশু-কিশোরের হাতে খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দেন এবং তাদেরকে নিয়মিত খেলাধুলা করার জন্য বলেন।

উপ-প্রেস সচিব বলেন, শিশুদেরকে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

গত শুক্রবারও প্রধানমন্ত্রী একই জায়গায় শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের সামগ্রী বিতরণ করেছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬