নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা: রিজভী

  • আপডেটের সময় : ১১:৩৭:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে কিন্তু স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।’

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে? ঠিক তেমনিভাবে ৯০-এ এরশাদের মতো একটি ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম আমাদের ইতিহাসের অংশ। এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে। এটাকে যদি আবার কেউ কোনোভাবে মুছে ফেলতে চান, তাহলে সেটা মোছা যাবে না। নানাভাবেই একটা অপরটার মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।’

তিনি বলেন, ‘যেমন ৭১, যেমন ৭ই নভেম্বর, তেমনি ৯০, তেমনি জুলাই। কারণ একটি চেতনা আরেকটিকে প্রভাবিত করেছে। ৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা-যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে। এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে।’

রিজভী আরও বলেন, ‘৯০-কে আজও ভুলতে পারি না। সেই এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের যে গৌরবান্বিত অর্জন, সেই অর্জন আজও আমাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং তার পরবর্তী ৩৬ বছর আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে সেই চেতনাই আমাদের কাজ করেছে এবং অবশেষে হাসিনার মতো একটা রক্তচোষা একনায়ক, ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘ড. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তার অবদান ছাত্র সমাজের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা: রিজভী

আপডেটের সময় : ১১:৩৭:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬