নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে খুলনার দুই ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গুলি 

  • আপডেটের সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গুলির অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগীরা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠান দুটিতে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী পক্ষ। এরপর চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠান দুটিতে একযোগে গুলির ঘটনা ঘটলো।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল এবং চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী বাজারের একটি তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। 
মালিকপক্ষ তাদের চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। কিন্তু ভোরে সকালে ঘুমিয়ে থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একইভাবে বাজারের পাশের চানাচুর ফ্যাক্টরির মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই সন্ত্রাসী বাহিনী। শুক্রবার একই সময়ে সেই ফ্যাক্টরিতেও গুলির ঘটনা ঘটে। এসময় ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এ ব্যাপারে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চাঁদা না পেয়ে খুলনার দুই ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গুলি 

আপডেটের সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬