নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক থেকে ছিটকে মোটরসাইকেল হাওরে, যুবক নিহ’ত, আহত ২

  • আপডেটের সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে হাওরের পানিতে পড়ে প্রাণ হারিয়েছেন যুবক সাইফুর রহমান আলিম (২২)। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে সাইফুর রহমানের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

আহত দুজন হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ও নিহতরা সম্পর্কে বন্ধু। গত বৃহস্পতিবার রাতে তারা এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে চালক ও অপর আরোহী দুজন হাওরের পানিতে পড়ে যান। শেষ রাতে এই ঘটনা কেউ টের পায়নি। দুর্ঘটনার পর আহত ওয়ছে আহমদ ভোর ৪টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের বাড়িতে গিয়ে বাসিন্দাদের বিষয়টি জানান।

ওই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনজনকে উদ্ধার করে গাড়িতে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে নগরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুরের স্বজনরা জানান, তিনি ভালো ফুটবল খেলতেন, পড়াশোনায়ও মেধাবী ছিলেন। তার বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরের ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সড়ক থেকে ছিটকে মোটরসাইকেল হাওরে, যুবক নিহ’ত, আহত ২

আপডেটের সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬