নিউইয়র্ক ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

  • আপডেটের সময় : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাছাড়া স্বর্ণের বার পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দের তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটির তথ্য অনুযায়ী উদ্ধার করা স্বর্ণের বারগুলোর বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সদর দপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। এ ঘটনায় মামলা দায়ের করে জব্দ করা সোনা, রুপা ও প্রাইভেটকারসহ আটক তিনজনকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

আপডেটের সময় : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬