নিউইয়র্ক ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

  • আপডেটের সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আর্জেন্টিনায় ফিরছেন। সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন লিওনেল মেসি। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হবে এই বিশেষ ম্যাচ।

গোল ডটকম জানিয়েছে, তেভেজ নিজেই এই খবর নিশ্চিত করেছেন। 

‘এল আপাচে’ নামে পরিচিত তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। বোকা জুনিয়র্সে ক্যারিয়ার শুরু করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাবে। তবে আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ এত দিন পিছিয়ে যাচ্ছিল। এবার সেই ম্যাচ হতে যাচ্ছে।

গত বছর নিজের বিদায়ী ম্যাচে মেসি ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই দলে খেলানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ৪২ বছর বয়সী তেভেজ।

বৃহস্পতিবার আয়োজকেরা ইনস্টাগ্রামে মেসির অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছে, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে আপাচের লাস্ট ডান্সে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’

মেসি ছাড়াও ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্তিন পালার্মোসহ আরও কয়েকজন সাবেক তারকা।

মেসির আসার খবরে ম্যাচটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় মেসি ও তেভেজ আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন। সেই জুটিকে আবার একসঙ্গে দেখার সুযোগ পাবেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির খেলার খবর ছড়িয়ে পড়েছে।

বোকার সমর্থকদের কাছে মেসির উপস্থিতি অনুষ্ঠানকে আলাদা মর্যাদা দেবে। অনেকে মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন। আর্জেন্টিনার মাটিতে তাকে আবার দেখার সুযোগ এখন বিরল।

বোকার জন্য এই আয়োজনের সময়টি দারুণ। ক্লাবটি এখন ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ে সাফল্যের মধ্যে আছে। তারা বার্ষিক সমষ্টিগত তালিকার শীর্ষে থেকেছে। জিতেছে কোপা সুদামেরিকানা। এখনো তারা কোপা আর্জেন্টিনার শিরোপার লড়াইয়ে আছে। তোর্নেও ক্লাউসুরার কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিও চলছে। তাই এই বিদায়ি ম্যাচ ক্লাবের সফল ২০২৬ সালের এক উৎসবমুখর সমাপ্তি হবে।

মেসি আসায় স্টেডিয়াম কানায় কানায় ভরে যাওয়ার কথা। আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে লা বোম্বোনেরায় ফুটবল জার্সিতে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের কাছে বড় আকর্ষণ। এই ম্যাচ দুই প্রজন্মের সেতু। ক্লাবের আধুনিক কিংবদন্তি তেভেজকে সম্মান জানানো হচ্ছে। আর মেসির মতো বিশ্বখ্যাত তারকা থাকছেন অতিথি হয়ে।

তবে মেসি আকর্ষণের কেন্দ্রে থাকলেও ম্যাচের মূল উদ্দেশ্য তেভেজকে সম্মান জানানো। কয়েক দফায় বোকায় খেলে ক্লাবকে অনেক কিছু দিয়েছেন তিনি। কোপা লিবের্তাদোরেসসহ বহু শিরোপা জিতেছেন। আধুনিক ইতিহাসে বোকার অন্যতম প্রিয় মুখ তিনি।

বোকা পাড়ার লড়াকু মনোভাব ও আবেগ নিজের পেশাদার জীবনজুড়ে বয়ে বেড়িয়েছেন তেভেজ। বুট তোলার পর তিনি কোচিংয়ে গেছেন। বিদায়ের এই মুহূর্তটি তার জন্য ফিরে তাকানোর সুযোগ। টিআইসি স্পোর্টসের বরাতে গোল জানিয়েছে, ডিসেম্বরের এই আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। দুই কিংবদন্তিকে শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখতে টিকিটের চাহিদাও থাকবে ব্যাপক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

আপডেটের সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬