নিউইয়র্ক ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ইউরোপিয়ান কাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার

  • আপডেটের সময় : ১২:০১:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার জুয়ারি আর নেই। ৬৭ বছর বয়সে নিজ দেশেই মারা গেছেন তিনি। ব্রাজিলের এই সাবেক ফুটবলার খেলেছেন সান্তোস, আভেলিনো, ইন্টার মিলান, আসকোলি, ক্রেমোনেসে ও পোর্তোর মতো ক্লাবে। শুক্রবার (২৭ নভেম্বর) গোল ডট কমের এক প্তিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জুয়ারির পুরো নাম জুয়ারি জর্জ দোস সান্তোস ফিলহো। ১৯৮৭ সালে পোর্তোর হয়ে ইউরোপিয়ান কাপ জয়ের পথে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করেছিলেন তিনি। ২-১ ব্যবধানে জেতা ম্যাচে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল পোর্তো। পরে আলজেরিয়ান ফরোয়ার্ড রাবাহ মাদজেরের গোলে সমতায় ফেরে পর্তুগিজ ক্লাবটি। মাদজেরের সেই গোলে ছিল বিশেষত্ব। হিল দিয়ে করা গোলটির জন্য তিনি পরিচিতি পেয়েছিলেন ‘হিল অব আল্লাহ’ নামে।

ফাইনালে জুয়ারির গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে তার নাচের উদ্‌যাপনও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।

১৯৮০ সালে মেক্সিকান ক্লাব টেকোস থেকে ইতালির আভেলিনোতে যোগ দেন জুয়ারি। সমর্থকদের প্রিয় খেলোয়াড় জিয়ানলুকা দে পন্তিকে সাম্পদোরিয়ায় বিক্রি করার পর তার বিকল্প খুঁজছিল ক্লাবটি। ইতালিতে বিদেশি খেলোয়াড়দের ফেরার সুযোগ তৈরি হলে জুয়ারিকে দলে নেয় আভেলিনো।

১৯৮২ সালে যোগ দেন ইন্টার মিলানে। তবে মিলানের ক্লাবটিতে সময়টা খুব একটা সুখকর ছিল না তার। মূলত কার্ল-হাইনৎস শাখনারকে দলে নেয়ার পরিকল্পনায় একটি চুক্তির অংশ হিসেবে জুয়ারিকে ইন্টার দলে রেখেছিল। শেষ পর্যন্ত শাখনার তুরিনোতে চলে যাওয়ায় ইন্টারেই থেকে যান তিনি।

ইন্টারের হয়ে ১৯৮২-৮৩ মৌসুমে লিগে ২১ ম্যাচে দুটি গোল করেন তিনি। কোপা ইতালিয়া ও উয়েফা কাপেও গোলের দেখা পান। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে ৩৬ ম্যাচে চারটি গোল ছিল তার।

ইন্টার ছাড়ার পর আসকোলিতে যোগ দেন জুয়ারি। এরপর ক্রেমোনেজের হয়েও খেলেছেন তিনি। দলটির কোচ এমিলিয়ানো মন্দোনিকোর অধীনেও মাঠে নামেন জুয়ারি। তবে পরবর্তী সময়ে ক্রেমোনেজে নেমে যায় সিরি বি-তে। ১৯৮৫ সালে যোগ দেন পোর্তোতে। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটিতে কাটানো সময়টিই তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অধ্যায়।

১৯৮৭ সালের ২৭ মে ভিয়েনায় ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় পায় পোর্তো। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেন জুয়ারি। ক্লাবটির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি। পোর্তোর হয়ে একটি ইউরোপিয়ান কাপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ, দুটি পর্তুগিজ লিগ শিরোপা ও একটি পর্তুগিজ কাপ জেতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ব্রাজিল জাতীয় দলের হয়ে দুইটি ম্যাচ খেলেছিলেন জুয়াড়ি। বলিভিয়ার সঙ্গে অভিষেকের পর শেষ ম্যাচটি খেলেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে। 

খেলোয়াড়ি জীবন শেষ করার পর আবার ইতালিতে ফিরে আসেন জুয়ারি। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বানজি, আভেরসা নর্মান্না ও সেস্ত্রি লেভান্তের মতো ক্লাবে।

ইন্টার মিলান এক বিবৃতিতে জুয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ক্লাবটি জানিয়েছে, জুয়ারির পরিবার ও স্বজনদের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে।

নিজেদের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়ের অংশীদারকে হারিয়ে শোকাহত পোর্তোও। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১৯৮৭ সালের ফাইনালে জুয়ারির সেই জয়সূচক গোল এবং গোলের পর তার উদ্‌যাপন পোর্তো সমর্থকেরা কখনো ভুলবেন না। ক্লাবটির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

না ফেরার দেশে ইউরোপিয়ান কাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার

আপডেটের সময় : ১২:০১:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬