নিউইয়র্ক ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে কেন বারবার ‘ধন্যবাদ’ বলেছিলেন অভিনেতা 

  • আপডেটের সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নতুন সিনেমা ‘দ্য ইনভাইট’-এ স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বারবার ‘ধন্যবাদ’ বলছিলেন বলে জানিয়েছেন হলিউড অভিনেতা সেথ রোগেন। সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে অতিথি সঞ্চালক আইক ব্যারিনহোল্টজের সঙ্গে আলাপচারিতায় এ অভিজ্ঞতার কথা শোনান ৪৪ বছর বয়সী এই অভিনেতা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলাপচারিতায় সেথ বলেন, ‘মজার বিষয় হলো, ওই দৃশ্যে আমাদের তাৎক্ষণিকভাবে সংলাপ বলার (ইমপ্রোভাইজ) উৎসাহ দেওয়া হয়েছিল। আমি আর পেনেলোপের মধ্যে একটি রোমান্টিক মুহূর্ত ছিল, যেখানে মনে হচ্ছিল, আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু আমি শুধু বারবার বলছিলাম, “ধন্যবাদ”।’

এই অভিনেতা জানান, পরিচালক অলিভিয়া ওয়াইল্ড তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কেন? তুমি কী করছ? বারবার “ধন্যবাদ” বলছ কেন?’
জবাবে সেথ বলেছিলেন, ‘আমি নিজেও জানি না। মুখ থেকে স্বাভাবিকভাবেই কথাটা বেরিয়ে আসছিল।’

বাস্তব জীবনেও এমন পরিস্থিতিতে তিনি ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাতেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমার মধ্যে শুধু কৃতজ্ঞতাই কাজ করছিল। আমি সম্ভবত ক্ষমাও চাইতাম, আবার ধন্যবাদও দিতাম’।পেনেলোপে ক্রুজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় তিনি কিছুটা নার্ভাস ছিলেন বলে জানান এই অভিনেতা। কেননা পেনেলোপের স্বামী হলেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম।

সেথ বলেন, ‘অবশ্যই বিষয়টা নিয়ে একটু চিন্তা হচ্ছিল। তবে আমার মনে হয় না তিনি আমাকে কোনো দিক থেকেই নিজের জন্য হুমকি হিসেবে দেখেন।’

জানা যায়, ‘দ্য ইনভাইট’ সিনেমায় সেথ রোগেন ‘জো’ নামের একজন সংগীত শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। একজন বিবাহিত মানুষের ব্যক্তিগত জীবনের জটিলতা ও টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য। তবে পর্দায় এই জটিল গল্পের আড়ালে শুটিং সেটের সেই মজাদার এবং বিব্রতকর মুহূর্তটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে কেন বারবার ‘ধন্যবাদ’ বলেছিলেন অভিনেতা 

আপডেটের সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬