নিউইয়র্ক ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই রেকর্ড অগ্রিম টিকিট বিক্রি

  • আপডেটের সময় : ০৮:১১:১৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মুক্তির আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি।

আর মাত্র দুদিন পর, ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই অভিনেতা বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়ছে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বেড়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।

পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন নজিরও স্থাপন করতে পারে বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’ এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। সিনেমাটি ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই রেকর্ড অগ্রিম টিকিট বিক্রি

আপডেটের সময় : ০৮:১১:১৬ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬