নিউইয়র্ক ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’

  • আপডেটের সময় : ০৫:০৮:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, স্যোশাল মিডিয়ায় দেওয়া এক বিশেষ বার্তায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার জোর আহ্বান জানিয়েছেন সালমান খান। 

ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে অভিনেতা লিখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব শুধু দেশের শিক্ষার্থীদেরই পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

সালমান খান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।

তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। 

তার ভাষ্য, প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।

সালমানের মতে, এ সংকট শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই এটি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’

আপডেটের সময় : ০৫:০৮:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬