নিউইয়র্ক ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না! বলিউডের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ্‌র কটাক্ষ

  • আপডেটের সময় : ০৫:১২:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও দমন-পীড়নের অভিযোগের প্রতিবাদ জানিয়ে এবার বলিউডের শীর্ষ তারকাদের নীরবতার সমালোচনা করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ বিষয়ে তিনি কড়া ভাষায় কটাক্ষও করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, বলিউডের অনেক প্রভাবশালী তারকা চলমান ইস্যুতে মুখ খুলছেন না। এ প্রসঙ্গে একটি প্রবাদ টেনে তিনি বলেন, ‘মুখে হাড় গোঁজা থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যখনই মুখ থেকে হাড়টি খসে পড়বে কিংবা তাদের দাঁত ভেঙে যাবে, কেবল তখনই তারা ডাকতে শুরু করবে।’

বলিউড তারকারা নিজেদের নীরবতার বিনিময়ে কোনো ধরনের সুবিধা নিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। সেটাই হচ্ছে। তবে তারা আর কত দিন এভাবে নিজেদের গুটিয়ে রাখবে, তা সময়ই বলে দেবে।’

এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায়ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান নাসিরুদ্দিন শাহ। শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযান ও বলপ্রয়োগের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর হিসাব রাখা হবে’।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘যখন কোনো অশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তি দেশের নেতৃত্বে থাকে, তখন সে চায় পুরো দেশও যেন তার মতো অজ্ঞ, অবুঝ ও প্রশ্নহীন হয়ে উঠুক।’ একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জে অংশ নেওয়া মুখোশধারী পুলিশ সদস্যদের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

এনইইটি (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দেয়। শিক্ষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশনের পর আন্দোলনটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, সালমান খান, রিতেশ দেশমুখ ও শাবানা আজমি। সম্প্রতি আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শিক্ষার্থীদের এই সাহস আমাকে বিনীত করেছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না! বলিউডের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ্‌র কটাক্ষ

আপডেটের সময় : ০৫:১২:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬