নিউইয়র্ক ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আমির খানকে হত্যার হুমকি

  • আপডেটের সময় : ০৬:১৭:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডে তারকাদের ঘিরে প্রাণনাশের হুমকির ঘটনা যেন থামছেই না। সালমান খানের পর এবার হত্যার হুমকি দিয়েছে অভিনেতা আমির খানকে। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অদ্ভুত অভিযোগ এনে নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে সোজা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ভেসে আসা এই হুমকিতে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট ও অডিও ভয়েস নোটে দাবি করা হয়, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উসকে দিচ্ছেন। আর সেই কারণেই তাকে এর চরম মূল্য চোকাতে হবে! 

 ওই ভয়েস বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছে।

তবে ছড়ানো এই হুমকি বার্তাটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। হুমকির বিষয়টি প্রকাশ পাওয়ার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ এবং তারা স্বতঃপ্রণোদিত হয়েই তদন্তে নেমেছে।

এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি, তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম এ প্রসঙ্গে জানান, পুলিশ পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। অভিনেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন; তিনি দেশে ফিরলেই তার সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজন অনুযায়ী তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার বা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার একই গ্যাংয়ের নাম ব্যবহার করে আমির খানকে হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত হুমকির সঙ্গে ওই গ্যাংয়ের প্রকৃত সম্পৃক্ততা নিশ্চিত করেনি পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এবার আমির খানকে হত্যার হুমকি

আপডেটের সময় : ০৬:১৭:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬