নিউইয়র্ক ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কেজি ওজন কমিয়েছেন সালমান খান

  • আপডেটের সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান ১৬ কেজি ওজন কমিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে নানা উদ্বেগ তৈরি হয়েছিল। এর মাঝেই রিয়েলিটি শোতে নিজের ওজন কমানোর এই তথ্য প্রকাশ করেন তিনি।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর ফাইনাল সপ্তাহে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সালমান খান। অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শো চলাকালীন সোহেলের সঙ্গে আলাপচারিতায় ওজন কমানোর বিষয়টি সামনে আসে। সোহেল জানান যে তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন এবং নিজের অ্যাবস দেখান। এর জবাবে সালমান জানান, তিনি নিজে ১৬ কেজি ওজন কমিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সোহেলকে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গেও বিভিন্ন রসিকতায় মেতে ওঠেন তিনি।

এর আগে মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার শারীরিক গঠন ও ফিটনেস নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে রিয়েলিটি শোতে তার এই নতুন ফিটনেস আপডেট ভক্তদের সেই উদ্বেগ কিছুটা দূর করেছে।

দীর্ঘদিন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের জনপ্রিয় সঞ্চালক হিসেবে কাজ করার পর, এবার সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়—একজন সহায়ক বড় ভাই হিসেবে রিয়েলিটি শোতে তার উপস্থিতি দর্শকদের বেশ নজর কেড়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৬ কেজি ওজন কমিয়েছেন সালমান খান

আপডেটের সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬