নিউইয়র্ক ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

  • আপডেটের সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৪২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রবিবার এ রায় দেন। ঐ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জাহের আলভী। প্রাথমিক শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন । শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়।

আদালতে জাহের আলভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার লাশ উদ্ধার করা হয়। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আলভী। সেদিন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে গত ২১ জুন আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

আপডেটের সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬