নিউইয়র্ক ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী

  • আপডেটের সময় : ১০:২০:৩১ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের অপেক্ষা এবং না-পাওয়ার তীব্র যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে মা হওয়ার স্বাদ পেলেন টালিউডের পরিচিত অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। সদ্যোজাত সন্তানের ছোট্ট হাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের এই সুখবর জানিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে দেওয়া দীর্ঘ এক আবেগঘন বার্তায় সুস্মিতা তার মাতৃত্ব লাভের এই অধ্যায়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’

নিজের এই সংগ্রামের প্রকৃতি ব্যাখ্যা করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম।’ তিনি জানান, গতবার সবকিছু জনসম্মুখে ভাগাভাগি করে নিলেও এবার সন্তানের আগমনের দিনেই সবাইকে জানাতে চেয়েছিলেন।

এই দীর্ঘ পথচলায় স্বামী শুভাশিস দে-কে ‘পাহাড়ের মতো অবিচল’ সঙ্গী হিসেবে আখ্যা দিয়েছেন সুস্মিতা। বার্তায় তিনি লেখেন, ‘যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে।’ স্বামীকে ধন্যবাদ না জানানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী।’ তার মাতৃত্বের পূর্ণতার গল্পে স্বামীর ভালোবাসা ও বিশ্বাসকেই সবচেয়ে বড় আশ্রয় বলে উল্লেখ করেন এই তারকা।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল।’ পাশে থাকা সব শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার সন্তানের জন্য আশীর্বাদ কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, ভ্লগিংয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া সুস্মিতা রায় চলতি বছরের শুরুতেই সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে ব্যাপক বিতর্কের মুখে পড়েন। পাল্টাপাল্টি অভিযোগে সরব ছিলেন এই দম্পতি। সেই সময় সব্যসাচী দাবি করেছিলেন, সুস্মিতা পাঁচবার বিয়ে করেছেন। যদিও এর জবাবে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আগের এক বক্তব্যে সুস্মিতা দাবি করেছিলেন, তার পূর্ববর্তী সংসার ভাঙার অন্যতম প্রধান কারণ ছিল মা হওয়ার তীব্র ইচ্ছা। ২০১৮ সালে তিনি অন্তঃসত্ত্বা হলেও নানা প্রতিকূলতার কারণে সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারেননি। এরপর চলতি বছরের ১৭ মার্চ ব্যবসায়ী শুভাশিস দে-কে বিয়ে করে নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী। বিয়ের কয়েক মাসের মধ্যেই জীবনের সবচেয়ে বড় সুখবরটি পেলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী

আপডেটের সময় : ১০:২০:৩১ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬