নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা

  • আপডেটের সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসা থেকে উদ্ধার করা মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। প্রেমিক পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হওয়ার সময় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিধি। 

শনিবার (১৫ আগস্ট) আনুমানিক ভোর ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। 

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পায়। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আর আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন।’ 

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে রিধির সম্পর্কের গভীরতা এবং মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাদের কথোপকথনে কী ঘটেছিল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সার্বিয়া থেকে পোল্যান্ড যাওয়া পর্যটকবাহী বাস হাঙ্গেরিতে উল্টে ১২ জন নিহত

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা

আপডেটের সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬