নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

  • আপডেটের সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই এর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে বিতর্কের জবাব দিয়ে যশ বলেছেন, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেছেন যশ। কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের পাশাপাশি একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থায়ও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে যশ বলেন, সিনেমায় ঘনিষ্ঠতা থাকলেও অশালীনতাকে তিনি সমর্থন করেন না। তার দাবি, দর্শকরা দৃশ্যগুলো ভালোভাবে দেখলে বুঝবেন, সিনেমায় এমনকি চুম্বনের দৃশ্যও রাখা হয়নি। সবকিছুরই একটি সীমা রয়েছে এবং নির্মাণের সময় সেই সীমা মেনেই কাজ করা হয়েছে।

দৃশ্যগুলোকে নান্দনিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, কোনো দৃশ্যকে সুদৃশ্য ও গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব মূলত নির্মাতার।

সিনেমাটির ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই কিয়ারা আদভানিকে ঘিরে নেতিবাচক মন্তব্য তৈরি হয়। বিষয়টি নিয়ে সহশিল্পী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি জানান, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন; পুরো সিনেমায় তার পারফরম্যান্স আরও অনেক বেশি নজর কাড়বে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ’একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে তা নিয়ে না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হয়। শেষ পর্যন্ত মানুষ কাজেরই মূল্যায়ন করে। হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’

নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন যশ। একই সঙ্গে ছবিটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন এই কন্নড় তারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সার্বিয়া থেকে পোল্যান্ড যাওয়া পর্যটকবাহী বাস হাঙ্গেরিতে উল্টে ১২ জন নিহত

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

আপডেটের সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬