নিউইয়র্ক ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

  • আপডেটের সময় : ০৮:২২:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, শুনানির সময় মামলার নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় তিনি এখনো মুক্তি পাননি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা শাহবাগের উদ্দেশে যাওয়ার পথে হামলা, গুলিবর্ষণ, ককটেল ও হাতবোমা নিক্ষেপের শিকার হন। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া আটটি মামলার সবগুলোতেই তিনি জামিনে রয়েছেন। তবে নতুন এই হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

আপডেটের সময় : ০৮:২২:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬