নিউইয়র্ক ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবকে নিয়ে খোলা চিঠিতে যা লিখলেন শুভশ্রী

  • আপডেটের সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অভিনেতা দেবের প্রথম পরিচালিত সিনেমা ‘দেশু-৭’-এর শুটিং শেষ হয়েছে। বিশেষ এই মুহূর্তে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চিঠিতে দেবের পরিচালনার প্রশংসার পাশাপাশি তার প্রতি মুগ্ধতা ও গর্বের কথাও জানিয়েছেন তিনি।

শুভশ্রী জানান, তাদের দুজনের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু হলেও দেবের প্রথম পরিচালিত সিনেমায় কাজের অভিজ্ঞতা তার জন্য ছিল একেবারেই ভিন্ন। অভিনেতা হিসেবে দেবকে কাছ থেকে দেখার পাশাপাশি এবার পরিচালক হিসেবেও তার কাজের ধরন দেখার সুযোগ পেয়েছেন তিনি।

শুভশ্রীর ভাষ্য,  ‘আজ দেশু-৭’র শেষ শুটিং। তাই মনে হলো এই কথাগুলো লিখে রাখা দরকার। আমাদের দুজনের যাত্রা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে পেরেছি। একজন পরিচালক হিসেবে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তবে রূপ নিতে দেখেছি।’

তবে শুরুতে পরিচালক হিসেবে দেবকে দেখে কিছুটা ঈর্ষা হয়েছিল বলেও জানিয়েছেন শুভশ্রী। অভিনয়ের পাশাপাশি এতটা গুছিয়ে নির্মাণের কাজ সামলাতে দেখে তিনি অবাক হন। তার মনে প্রশ্ন জেগেছিল, অভিনয়ের ব্যস্ততার মধ্যেও দেব কখন চিত্রনাট্য ও নির্মাণের এত কিছু শিখে ফেললেন এবং কীভাবে এত সুন্দরভাবে পুরো কাজটি সামলাচ্ছেন।

অভিনেত্রী লেখেন, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষা হয়েছিল। একজন পরিচালক হিসেবে তোমাকে এতটা গুছানো দেখে অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় চরিত্রে অভিনয় করতে করতে তুমি চিত্রনাট্য ও নির্মাণ সম্পর্কে এত কিছু কখন শিখে ফেললে? কীভাবে এত সুন্দরভাবে সবকিছু সামলালে?’

সিনেমার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে অবশ্য সেই ঈর্ষা বদলে যায় অনুপ্রেরণায়। দেবের কাজ দেখে তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

শুভশ্রী আশা প্রকাশ করেন, ‘দেশু-৭’ মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র অঙ্গন একজন নতুন ধরনের নির্মাতাকে দেখতে পাবে। শুভশ্রীর ভাষায়, ‘আমি আনন্দিত যে তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরেছি। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু-৭’ মুক্তির পর আমাদের চলচ্চিত্র অঙ্গন একজন নতুন ধরনের নির্মাতাকে পাবে, যে শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবে এবং সাধারণ দর্শককে বিনোদন দেবে।’

চিঠির শেষদিকে দেবের প্রতি গর্ব প্রকাশ করে শুভশ্রী তার পরিচালনা জীবনের জন্য শুভকামনা জানান। তিনি বিশ্বাস করেন, পরিচালক হিসেবে দেবের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

দেবের প্রথম পরিচালিত সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুটিং শেষ হওয়ার দিনে শুভশ্রীর এমন আবেগঘন চিঠি সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেবকে নিয়ে খোলা চিঠিতে যা লিখলেন শুভশ্রী

আপডেটের সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬