নিউইয়র্ক ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের এক সিদ্ধান্তেই ভাঙে ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্ব, দেখেন না মুখও

  • আপডেটের সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও রানী মুখার্জির একসময়কার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ইন্ডাস্ট্রিতে আলোচিত। বিভিন্ন অনুষ্ঠান থেকে ব্যক্তিগত পরিসরসহ সবখানেই তাদের বন্ধুত্বের উষ্ণতা ছিল চোখে পড়ার মতো। দুজনই একে অন্যকে ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচয় দিতেন। তবে একটি সিনেমাকে ঘিরে সেই সম্পর্কে ফাটল ধরে, যা পরে আর জোড়া লাগেনি।

নব্বইয়ের দশকের শেষ দিকে বলিউডে তাদের বন্ধুত্ব ছিল বেশ দৃশ্যমান। সেই সম্পর্কের অবনতির পেছনে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রোমান্টিক ঘরানার সিনেমাটিতে শুরুতে প্রধান নারী চরিত্রে ঐশ্বরিয়াকে নিয়ে শুটিং শুরু হয়েছিল। তবে শুটিং সেটে তার তৎকালীন প্রেমিক সালমান খানের উপস্থিতি ও নানা ধরনের জটিলতার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রযোজক ও শাহরুখ খান ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানী মুখার্জিকে সিনেমাটিতে নেন।

ঘটনাটি ঐশ্বরিয়াকে আগে থেকে জানানো হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। পরে রানী চরিত্রটি গ্রহণ করায় ঐশ্বরিয়া ক্ষুব্ধ হন বলে জানা যায়। তার কাছে বিষয়টি বন্ধুত্বের জায়গা থেকে বিশ্বাসভঙ্গের মতো মনে হয়েছিল। সেখান থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

পরবর্তী সময়ে অভিষেক বচ্চনকে ঘিরে সেই দূরত্ব আরও বাড়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, অভিষেকের সঙ্গে রানীর ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে সে সময় নানা গুঞ্জন ছিল। পরে অভিষেক বিয়ে করেন ঐশ্বরিয়াকে।

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতে বলিউডের বহু তারকা উপস্থিত থাকলেও রানী মুখার্জির অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। এতে দুই অভিনেত্রীর সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন আরও জোরালো হয়।

বর্তমানে দুজনই নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে ব্যস্ত। তবে বলিউডের আলোচিত বন্ধুত্ব থেকে দূরত্বে পরিণত হওয়ার এই গল্প এখনো বিনোদন অঙ্গনের অন্যতম চর্চিত অধ্যায় হয়ে আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাহরুখের এক সিদ্ধান্তেই ভাঙে ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্ব, দেখেন না মুখও

আপডেটের সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬