নিউইয়র্ক ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুবালার বায়োপিকে নতুন চমক সারা অর্জুন

  • আপডেটের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সারা অর্জুন। সম্প্রতি এই খবরে নতুন করে আলোচনায় এসেছেন এই গ্ল্যামারকন্যা। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে তাকে নিয়ে চর্চা বাড়ছিল।

বিনোদন জগতে সারার পথচলা দীর্ঘদিনের। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্রে এই তরুণ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সঞ্জয় লীলা বানসালি মধুবালার জীবন নিয়ে বায়োপিকের কাজে হাত দেবেন। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ অ্যান্ড ওয়ার-এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে একই জায়গায় লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের শুটিং করছেন বানসালি। আগামী সপ্তাহেই সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মধুবালার বায়োপিক পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। প্রতিবেদন অনুযায়ী, সারা অর্জুন ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি এবং তিনি যে সময় ও পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় পর্দায় ফুটিয়ে তুলতে চান জসমিত।

১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে।  মাত্র ১৮ মাস বয়সে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পাঁচ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন। এ সময়ে তিনি শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মধুবালার বায়োপিকে নতুন চমক সারা অর্জুন

আপডেটের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬