নিউইয়র্ক ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় ঝড় চলছেই, ৭ দিনে কত আয় করল মুখ্যমন্ত্রীর শেষ সিনেমা

  • আপডেটের সময় : ০৭:২৯:২০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’ বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। মুক্তির প্রথম সাত দিন শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় ২৫৫ কোটির বেশি রুপিতে পৌঁছেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমলেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ছবিটি ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে।

বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে বুধবার (২৯ জুলাই) ভারতে ছবিটির আনুমানিক নেট আয় হয়েছে ৬ কোটি ১০ লাখ রুপি। এতে দেশটির বাজারে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপিতে। অন্যদিকে ভারতের মোট গ্রস আয় পৌঁছেছে ১৭৪ কোটি ৬৩ লাখ রুপিতে। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রথম সপ্তাহে ছবিটির আয় প্রায় ২৫৫ কোটি রুপি।

বর্তমানে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১০ হাজার ৩৫৯টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘জন নায়াগন’। বুধবার তামিল সংস্করণের গড় আসন দখলের হার ছিল ২০ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে সকালবেলার শোতে ১৬ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪ দশমিক ৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২ দশমিক ৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল।

রাজনৈতিক পটভূমির এই অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। এতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।

পূর্ণকালীন রাজনীতিতে মনোযোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা হিসেবে প্রচার করা হয়েছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহও ছিল বেশ তুঙ্গে। প্রথম সপ্তাহেই ২৫৫ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পর এখন দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটি কতটা গতি ধরে রাখতে পারে, সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিজয় ঝড় চলছেই, ৭ দিনে কত আয় করল মুখ্যমন্ত্রীর শেষ সিনেমা

আপডেটের সময় : ০৭:২৯:২০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬