নিউইয়র্ক ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন

  • আপডেটের সময় : ০৭:৩০:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। অভিনয় নয়, বরং পরিচালনার দিকে ঝুঁকে থাকা আরিয়ানের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও প্রায়ই থাকে চর্চার কেন্দ্রে। এবার নতুন করে শাহরুখ-পুত্রের প্রেমজীবন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে আরিয়ান খানকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায়। দুজনকে বেশ স্বাচ্ছন্দ্যে কথা বলতে ও সময় উপভোগ করতে দেখা গেছে। ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়—তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান?

ভারতীয় গণমাধ্যমের সূত্রানুসারে, ভিডিওতে আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর। অনক্যামেরা দুজনের চমৎকার কেমিস্ট্রি নজর কাড়লেও, এটি কি শুধুই গভীর বন্ধুত্ব নাকি ভালোবাসার নতুন অধ্যায়—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

নেটপাড়ার একাংশ মনে করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি শুধুই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্বও হতে পারে। শাহরুখ-পুত্র সত্যিই নতুন প্রেমে পড়েছেন কি না তা নিয়ে জল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন

আপডেটের সময় : ০৭:৩০:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬