নিউইয়র্ক ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দেখা হলো দুই আয়মানের

  • আপডেটের সময় : ০৫:২৬:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৪৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের দুই জনপ্রিয় তারকা। একজন অভিনেত্রী সাদিয়া আয়মান, শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। নামের মিলের কারণে অনেকেই মনে করেন, তারা বাস্তবের ভাই-বোন।

বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন, তারা একই পরিবারের সদস্য কিনা। তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নবোধক মন্তব্য হরহামেশা দেখা যায়। 

বিস্ময়কর ব্যাপার হলো, এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি! অবশেষে দেখা হলো। 

সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে সে মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’ 

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। 

একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’। 

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। 

সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অবশেষে দেখা হলো দুই আয়মানের

আপডেটের সময় : ০৫:২৬:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬