নিউইয়র্ক ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ কেলেঙ্কারিতে দুই দেশের সাবেক সভাপতিকে আজীবন নিষিদ্ধ করলো ফিফা

  • আপডেটের সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্থিক অনিয়মের দায়ে সাবেক দুই ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল। 

নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই এক মিলিয়ন সুইস ফ্রাঁ করে জরিমানাও করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ খবর জানায় ফিফা। 

বিবৃতিতে ফিফা জানিয়েছে, ক্যাসেলকে পদের অপব্যবহার, পদ্ধতিগত স্বার্থের সংঘাত, ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের তহবিলের অপব্যবহার এবং ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক অখণ্ডতাকে প্রভাবিত করে এমন আচরণের দায়ে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।ক্যাসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালে ক্যারিবীয় ফুটবলের বহুল আলোচিত নির্বাচনী ঘুষ কেলেঙ্কারিতে ফিফার তৎকালীন নৈতিকতা কমিটিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কাতারের মোহাম্মদ বিন হাম্মামের ফিফা সভাপতি নির্বাচনের প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট ওই ঘটনায় ক্যারিবীয় অঞ্চলের কয়েকজন ফুটবল কর্মকর্তাকে ৪০ হাজার ডলার নগদ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই নিষেধাজ্ঞার পরও ক্যাসেল দীর্ঘদিন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, জলিলের বিরুদ্ধে অভিযোগ ফিফার কোভিড-১৯ ত্রাণ তহবিল নিয়ে। ফিফা জানিয়েছে, ব্যক্তিগত সুবিধার জন্য কোভিড-১৯ রিলিফ প্ল্যানের অর্থ অপব্যবহারের দায়ে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালে মহামারির সময় ফুটবলের ক্ষতি সামাল দিতে অনুদান ও ঋণ হিসেবে সর্বোচ্চ ১৫০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল ফিফা।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জলিল ফিফার অর্থ নিজের অ্যাকাউন্টে জমা করে একটি অ্যাপার্টমেন্ট কেনার কাজে ব্যবহার করেছিলেন। এ ঘটনায় তিনি কারাদণ্ডও ভোগ করছেন। ফিফার রায়ের পাশাপাশি তাকে এক মিলিয়ন সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

জালিলের সঙ্গে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ আগিলকেও ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার তহবিলের অপব্যবহার সহজতর ও গোপন করা, জাল নথি ব্যবহার এবং ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির তদন্তে সহযোগিতা না করার দায়ে তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

এদিকে ক্যাসেলের সঙ্গে মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তানডিকা হিউজকেও ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফা ও ফেডারেশনের সম্পদ নিয়ে অনিয়মিত লেনদেন থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়া ও তা সহজতর করার দায়ে তাকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অর্থ কেলেঙ্কারিতে দুই দেশের সাবেক সভাপতিকে আজীবন নিষিদ্ধ করলো ফিফা

আপডেটের সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬