নিউইয়র্ক ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে

  • আপডেটের সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্লাব কিংবা জাতীয় দল- কোনো জার্সিতেই গত মৌসুমে শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। তাই এবারের ব্যালন ডি’অর জয়ের বেশ আত্মবিশ্বাসী এই ফরাসি তারকা।গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ এবং লা লিগার সর্বোচ্চ ২৫ গোল করেছেন এমবাপ্পে। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিলেও এক আসরের সর্বোচ্চ (১০) এবং ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ (২২) গোলদাতাও এখন তিনি।

তাই মৌসুমজুড়ে কোথাও ট্রফি জিততে না পারলেও, ব্যালন ডি’অর জিততে অসুবিধা দেখেন না এমবাপ্পে। ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ বলছে, আমি কোনো শিরোপা জিতিনি (ক্লাব কিংবা দেশের হয়ে)। কিন্তু এটি তো ব্যক্তিগত পুরস্কার। আমি কখনও দেখিনি, ব্যালন ডি’অর বিজয়ী সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।’

এমবাপ্পে আরও বলেন, ‘গত মৌসুমে আমার চেয়ে ভালো ফুটবল কেউ খেলেনি। ব্যালন ডি’অর জেতার মতো সব যুক্তিই আমার পক্ষে আছে; যেমন ধরুন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন আমার।’ ব্যালন ডি’অর অন্যদের চেয়ে আলাদা ব্যক্তিদের দেওয়া হয় বলে এবার নিজের পাওয়া উচিত বলে ফের জোর দিয়ে এমবাপ্পে বলেন, ‘কেউ কি কখনও ১০০ শতাংশ ভোট পেয়ে এটি জিতেছে? তার মানে সব সময়ই এমন কেউ থাকবেন, যিনি মনে করবেন বিজয়ী ব্যক্তিটি ব্যালন পাওয়ার যোগ্য নন। ব্যালন ডি’অর নিয়ে আমার ধারণা এসেছে (লিওনেল) মেসি ও (ক্রিশ্চিয়ানো) রোনালদোর যুগ থেকে। এটি সাধারণ খেলোয়াড়দের দেওয়া হয় না, দেওয়া হয় এমন খেলোয়াড়দের যারা অন্যদের চেয়ে আলাদা। আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করেছি, যা আলাদা। তাই বিশ্বাস করি, আমি এটি জিততে পারি।’

এমবাপ্পে আরও বলেন, ‘বিশ্বকাপের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করা কঠিন। এটি বড় খেলোয়াড়দের, তারকাদের, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের প্রতিযোগিতা। আর ২৭ বছর বয়সেই নিজেকে ভাবতে পারা যে, আমিই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা– এটি অসাধারণ। আমি এই রেকর্ডটি নিয়েছি লিও মেসির কাছ থেকে, তা এটি আরও বিশেষ। অনেকের কাছেই যিনি রোনালদো’র সঙ্গে ইতিহাসের সেরা খেলোয়াড়। এটি দারুণ। এ ধরনের অর্জন সত্যিই আলাদা।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে

আপডেটের সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬