নিউইয়র্ক ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্নবিদ্ধ করলেন ওয়াসিম আকরাম

  • আপডেটের সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে না আসায় আক্ষেপ করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি এই পেসার। 

মাত্র ১৫ বছর বয়সেই বিস্ফোরক ব্যাটিংয়ে তারকা তকমা পেয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলে টানা দুই মৌসুমের দারুণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সূর্যবংশীর উত্থানকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোর সঙ্গে তুলনা করেছেন আকরাম।

ইউটিউবার ফুরকান ভাট্টির সঙ্গে সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘পিএসএল শুরু হওয়ার ১০ বছর হয়ে গেছে, কিন্তু পিএসএল কি একজনও ব্যাটার তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার তৈরি করেছি। কিন্তু বলুন তো, আমরা কি উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পেরেছি? আমার মনে হয়, যখন আমরা ১৪ বছর বয়সী (সূর্যবংশী ১৫) এমন একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারবো, তখনই উন্নতি দেখতে পাবো।’

পাকিস্তানের ক্রিকেটে প্রতিভা তৈরির প্রক্রিয়া শক্তিশালী করতে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার পরামর্শও দিয়েছেন আকরাম। তাঁর মতে, লাল বলের ক্রিকেটে উন্নতির জন্য ক্লাব পর্যায় থেকেই প্রতিভা খুঁজে বের করতে হবে।

ওয়াসিম আকরাম বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি করতে চাইলে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পিসিবির উচিত করাচি ও লাহোরে ১০ কোটি রুপি করে বিনিয়োগ করা, কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।’ 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্নবিদ্ধ করলেন ওয়াসিম আকরাম

আপডেটের সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬