নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

  • আপডেটের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মৃত সরকারি কর্মকর্তা–কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে এখন থেকে আজীবন পারিবারিক পেনশন ভোগ করতে পারবেন। এই সুবিধা অব্যাহত রাখতে প্রতি বছর একবার হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সের বিধবাদের ক্ষেত্রে এই অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দেওয়ার শর্তটি প্রযোজ্য হবে না।

রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের সুনির্দিষ্ট নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। সরকারের নতুন এই নিয়মে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য ন্যূনতম চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্মচারীর সর্বশেষ আহরিত মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারিত হবে। চাকরিকালের বিন্যাস অনুযায়ী ৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ, ২০ বছর চাকরিতে ৭২ শতাংশ, ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ, ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়া যাবে।

গত ৩০ জুন প্রাপ্ত নিট পেনশনের ওপর ভিত্তি করে বিদ্যমান পেনশনভোগীদের নতুন পেনশন নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে নতুন নিট পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা। তবে বর্তমানে যাঁদের নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকার বেশি রয়েছে, তাঁরা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পেয়ে যাবেন এবং এরপর প্রজ্ঞাপনের নির্ধারিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে। অবসর গ্রহণের সময় কর্মচারীরা সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অর্জিত ছুটির নগদায়ন হিসেবে পাওয়ার সুযোগ পাবেন। অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে এবং পিআরএল ভোগ না করলেও নির্ধারিত শর্ত সাপেক্ষে এই সুবিধা মিলবে। এছাড়া চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে কিংবা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মায়ের রক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

আপডেটের সময় : ০২:১৩:২৭ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬