নিউইয়র্ক ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য

  • আপডেটের সময় : ০১:৪০:১০ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বক্স অফিসে বিপুল সাফল্যের পর ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটিকে নতুন দৃশ্য সংযোজন করে আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল। নতুন সংস্করণে যুক্ত হবে আগে বাদ পড়া কিছু দৃশ্য, যার মধ্যে রোজারিও ডসনের অভিনীত জনপ্রিয় চরিত্র ক্লেয়ার টেম্পলের অংশও রয়েছে।

ভ্যারাইটির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ৩১ জুলাই মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির পর সিনেমাটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই আয়ের মাধ্যমে এটি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার অবস্থানে উঠে এসেছে। তালিকায় এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

সিনেমাটির নতুন সংস্করণ প্রেক্ষাগৃহে ফেরানোর পেছনে সাম্প্রতিক একটি উদাহরণও কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ডিজনির ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বিশেষ এনকোর প্রদর্শনীর মাধ্যমে বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহান্তে ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল। এরপরই বাড়তি ফুটেজ যুক্ত করে স্পাইডার ম্যানকে আবার প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা সামনে এসেছে।

সনি ও মার্ভেলের লক্ষ্য উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটির আয় আরও বাড়ানো। নতুন প্রদর্শনীর মাধ্যমে এককভাবে উত্তর আমেরিকার বাজার থেকে প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটির নতুন সংস্করণে দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত কিছু দৃশ্য। এর মধ্যে মার্ভেল টেলিভিশন সিরিজের পরিচিত চরিত্র নার্স ক্লেয়ার টেম্পলের উপস্থিতি অন্যতম। চরিত্রটিতে অভিনয় করেছেন রোজারিও ডসন।

এর আগে এক সাক্ষাৎকারে ডসন জানিয়েছিলেন, তিনি সিনেমাটির জন্য দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর অভিনীত অংশটি মূল সংস্করণে রাখা হয়নি। নতুন সংস্করণে সেই দৃশ্য যুক্ত হওয়ার পাশাপাশি আরও কিছু চমক থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে বাড়তি ফুটেজসহ ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঠিক কবে আবার প্রেক্ষাগৃহে ফিরবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সনি বা মার্ভেল। ধারণা করা হচ্ছে, তুলনামূলক কম ব্যস্ত বক্স অফিস মৌসুমকে কেন্দ্র করে নতুন সংস্করণটি মুক্তি দেওয়া হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য

আপডেটের সময় : ০১:৪০:১০ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬